গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব সীচা লালচামার গ্রামে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া উত্তরবঙ্গ তিস্তা নদী শাসন প্রকল্পের কাজে বাধাকে কেন্দ্র করে প্রতিহিংসা মুলক গাছ কাটার বাহানা করে দ্বন্দ্ব তৈরি করে লুটপাট ও সন্ত্রাসী হামলা সরোজমিন তদন্তে জানা যায়,উত্তরবঙ্গ তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মানবাধিকার কর্মী নুর আলম সিদ্দিকী স্বভাবতই একজন সাদা মনের মানুষ।নদীর ভাঙ্গনে তিনি প্রায় বাড়ী ঘর ও ভুমিহীন হয়ে পড়ে।তারপরও তিনি দমে যাননি।এলাকার মানুষদের সাথে নিয়ে করেছেন নদী ভাঙ্গন রোধে আন্দোলন।একেরপর এক সভা, মানববন্ধন,সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে অধিকার আদায় করে হয়েছেন সফল।এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে তিস্তা নদী ভাঙ্গন রোধে নদী শাসন প্রকল্পের কাজ।নদীর একেবারে কোল ঘেঁষে সাংবাদিক নুর আলমের সামান্য ভিটে মাটিতে তারই রোপনকৃত রয়েছে কয়েকটি ইউক্যালিপটার গাছ।প্রজেক্ট কর্তৃপক্ষ গাছগুলো কাটতে হবে না মর্মে জানালেও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য গাছ কাটতে হবে বলে জানিয়ে দেয় ১৪নং চন্ডিপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য ফজলার রহমান নান্নুর মেম্বারের ছেলে নদী শাসন কাজে বাধা দিলে সাংবাদিক নূর আলম সিদ্দিকী সে গুলো ভিডিও করলে মেম্বারের ছেলের চোখে পড়লে সাংবাদিক নুর আলম সিদ্দিকী অকর্থ ভাষায় গালি গালাজ করে মেম্বারের ছেলে তার দলবলসহ বাড়ীতে হামলা লুটপাট করে নিয়ে যায় মটর সাইকেল ও নগদ অর্থ।আরো দু বছর আগে নদী শাসনের কাজে বাধা দিলে আমার বড় ভাই এর সংঙ্গে বিতর্কে জড়িয়ে মাথায় ছুরি আঘাত করলে বাম চোখের উপরে মাথায় ফেটে যায় সাথে সাথে সুন্দরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে ফেটে যাওয়ার জায়গায় পাঁচটি সিলাই দেন।পরে আমি সুন্দরগঞ্জ থানায় মামলা করলে ভুল স্বীকার করে মিমাংসা হয়েছিল।একই অবস্থা নান্নু মেম্বার এর ছেলে ঘরবাড়ি ভাঙচুর করার সময় আমি বাধা দিলে আমাকে বিধুর মারধর করেন।আমাকে মারার সময় এলাকার লোক এগিয়ে আসলে সেই মুহূর্তে তারা পালিয়ে যায় সেই মুহূর্তে আমাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন আমি এখন সন্ত্রাসী হামলায় অসুস্থ হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।নুর আলম জানান, মারপিটের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।এ ব্যাপারে ইন্সপেক্টর তদন্ত সিরাজুল ইসলামের তিনি জানান অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ৷
মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
০৯/০৫/২৩
Leave a Reply