বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্ৰামের দিনেদুপুরে চুরির হিড়িক পড়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় মল্লিক’র মোড়ে নিতিশ মল্লিকের বাড়ি ও চক্রাখালী বাজারে দুটি মুদি দোকানে।জানা গেছে,নিতিশ মল্লিকের পরিবার সবাই মিলে দুপুরে বিলে ধান উঠাতে গেলে বাড়ি কেউ না থাকার সুযোগ প্রথমে বাইরে বারান্দার তালা ভেঙে পরবর্তীতে ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আলমারির তালা ভেঙে নগত ৬৫ হাজার টাকা,১৬লিটার সয়াবিন তেল,একটি এনড্রফ মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।এছাড়াও চক্রাখালী বাজারে মুদি দোকানে প্রবেশ করে নগত ৬৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।খবর পেয়ে থানা পুলিশের এস আই মোঃ আজিজুর রহমান ও এস আই হারুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে গ্ৰামবাসী রাতে ডিপেন্স পার্টি গঠন করে পাহারায় ব্যবস্থা ও করলেও দিনেদুপুরে চুরির হিড়িক পড়ায়ার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Leave a Reply