December 12, 2025, 1:37 pm
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

দৈনিক ভোলা টাইমস এ সংবাদ প্রচারের পর ভূমিদস্যু হুমায়ুন কবিরের ভাইকে আটক করেছে পুলিশ।

আশিকুর রহমান শান্ত-ভোলা প্রতিনিধি।
  • সময়: Monday, May 1, 2023
  • 87 Time View

গত কালকে দৈনিক ভোলা টাইমস এ ভোলা পৌরসভার পৌর চরজংলা ৯ নং ওয়ার্ডের জুনু সরদার বাড়ির বাসিন্দারা ভূমিদস্যু ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের হাত থেকে রক্ষা পেতে ভোলা পৌরসভার মেয়র এর দৃষ্টি কামনা করছেন এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের পর ভুক্তভোগী পারভীন বেগম (৩৫) এর অভিযোগের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফিরোজ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরের ছোট ভাই জাহিদকে আটক করতে সক্ষম হয়।ভুক্তভোগী পারভীন বেগমের অভিযোগ থেকে জানা যায়,আমি নিম্ন স্বাক্ষরকারী পারভীন বেগম(৩৫),স্বামী-মোঃ সহিদ, সাং-পৌর চরজংলা, ৯নং ওয়ার্ড,ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলা।থানায় হাজির হইয়া বিবাদীগনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে,বিবাদীগন ও আমি একই বাড়ার বাসিন্দা ও পাশাপাশি বসতী।বিবাদীগনের সহিত আমার জায়গা জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে।আমি ভোলা সদ থানাধীন ৭১নং চরবাংলা মৌজায় এস. এ ৬৪৪, ৩৩৪, ৮৭, ৫৫, ৩০৪, ১৮৩, ৪১২ নং খতিয়ানের ৩৪২৬ দাগের সম্পত্তি ১/২ নং বিবাদীছরের পিতা হইতে খরিদ সূত্রে মালিক হইয়া ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তিতে আমি বসত ঘর উত্তোলন করিয়া পরিবার পরিজন নিয়া ভোগদখলে আছি।বিবাদীগন প্রায়ই সময় আমাদের দখলীয় সম্পত্তি হইতে উৎপাত করার চেষ্টা করিতেছে।ইতিপূর্বে উক্ত বিষয়টি আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানাইলে তাহারা একাকিবার শালিস মিমাংসার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে।কিন্তু বিবাদীগন খারাপ প্রকৃতির লোক হওয়ায় শালিস বিচারের কোন তোয়াক্কা করে না। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ইং-৩০/৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ৪ টায় ঘটিকার সময় বিবাদীগন,দা,খন্তা,কুড়াল,লোহার রড নিয়া বে-আইনি জনতাবন্ধে দলবদ্ধ হইয়া আমার দখলকৃত সম্পত্তির মধ্যে অনাধিকার প্রবেশ করিয়া জোড় পূর্বক আমার বসত ঘরের সামনের হাটাচলার পথ বন্ধ করিয়া তাহাদের রাজমিস্ত্রী দ্বারা বাউন্ডারী ওয়াল নির্মান করা শুরু করে।আমি ঐ সময় ধরে থাকায় বিবাদীদেরকে আমার ঘরের সামনে দেখিয়া তাহাদেরকে বাউন্ডারী ওয়াল নির্মান করিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে অপমানজনক ও অম্লীল ভাষায় গালমন্দ শুরু করে।আমি তাহাদেরকে গালমন্দ করিতে নিষেধ করিলে বিবাদীগন উত্তেজিত হইয়া এলোপাথারী কিল,ঘুষি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নিথা ফুলা জখম করে। ১/২নং বিবাদীদ্বয় আমার পরিহিত কাপড় টানিয়া ছিঁড়িয়া আমাকে বিবস্ত্র করিয়া শ্রীলতাহানি করে। ১নং বিবাদী আমার গলা হইতে ১ ভরি ওজনের স্বর্নের চেইন মূল্য অনুমান ৮৫,০০০/-টাকা টানিয়া ছিড়িয়া নিয়া যায়। ২নং বিবাদী আমার ব্যবহৃত Oppo T10 (5G) মোবাইল ফোন যাহার অনুমান মূল্য ৩২,০০০/-টাকা হাত হইতে ছিনাইয়া নিয়া মোবাইল ফোনটি ইট দ্বারা পিটাইয়া ভাংচুর করিয়া অনুমান ৩২,০০০/-টাকার ক্ষতি সাধরন করে।বিবাদীগনের হাত থেকে আমি রক্ষার জন্য আমার বসত ঘরে গিয়া আশ্রয় নিলে বিবাদীগন দৌঁড়াইয়া আমার বসত ঘরে সামনে আসিয়া আমাকে বাড়ী হইতে উৎখাত করবে,খুন করিয়া আমিসহ সাক্ষীদের লাশ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকি দিয়া ঘটনাস্থল হইতে বীরদর্পে চলিয়া যায়।উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার কারণে মোঃ হুমায়ুন কবির (৪২),২।মোঃ জাহিদ (৩২),উভয় পিতা-মিজানুর রহমান,৩।মোঃ শাহিন (৩০),৪।মোঃ শাকিল(২৪),উভয় পিতা-মৃত: সিরাজ,৫। বাবলু (৪২),পিতা-অজ্ঞাত,সর্ব সাং-পৌর চরজংলা, ১নং ওয়ার্ড,ভোলা পৌরসভা,৬।মোঃ রিয়াজ(২৭),পিতা- বেলায়েত হোসেনকে আসামি করে অভিযোগটি দায়ের করা হয়।জাহিদের আটকের বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার সেকেন্ড অফিসার ফিরোজ আল মামুন বলেন অভিযোগের ২নাম্বার আসামি জাহিদকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আগামীকাল আসামিকে কোর্টে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট