December 6, 2025, 2:50 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ধান ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Friday, April 28, 2023
  • 86 Time View

বগুড়ার দুপচাঁচিয়ায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মালেক সরদার(১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(২৮এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চেঙ্গা মহল্লা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কিশোর,বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চেঙ্গা মহল্লা এলাকা মৃত হাসমত আলীর ছেলে মালেক সরদার(১৫)।সে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগী দোকানের কর্মচারী ছিল।নিহত মালেকের মা তারা বানু জানান,মালেক প্রতিদিনই ঠিক সময়েই দোকান থেকে বাড়িতে ফিরতো।বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করা হয়।শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে মালেকের মরদেহ দেখতে পান তিনি।মুরগী দোকানের মালিক জহুরুল ইসলাম জানান,বৃহস্পতিবার রাত ৯টার দিকে মালেক দোকান বন্ধ করে পাশের দোকানের কর্মচারী মুক্তারের সাথে রেস্তোরাঁয় খাওয়ার কথা বলে বেরিয়ে যায়।সকালে জানতে পারি তার মরদেহ পাওয়া গিয়েছে।মালেকের বন্ধু মুক্তার হোসেনের দাবি,দোকান থেকে গিয়ে তারা উপজেলার বারোমাইল এলাকার গার্ডেন ভিউ রেঁস্তোরায় খাওয়া দাওয়া করে।এরপর রাত ১০ টার দিকে দুইজন মিলে অটোভ্যানে করে নিজদের এলাকা পিসিগাড়িতে যায়।সেখানে গিয়ে মালেক তাকে কাজের অজুহাত দেখিয়ে একা বাড়ি চলে যেতে বলে।এ বিষয়ে বগুড়ার দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত)আব্দুর রশিদ জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মালেকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে তার মুখে ফ্যানা সাদৃশ্য দেখে গিয়েছে। সবগুলো দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট