December 6, 2025, 3:47 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়া নাশকতা মামলায় হেলাল এজাজসহ বিএনপি’র ৮ নেতা কারাগারে।

মোঃ আব্দুল সামাদ বিশ্বাস-খুলনা জেলা প্রতিনিধি।
  • সময়: Thursday, April 27, 2023
  • 65 Time View

খুলনার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ৮জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।আজ বৃহস্পতিবার(২৭এপ্রিল) দুপুরে তারা খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন।বিচারক মীর শফিকুল আলম(৮জন)আসামির জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অন্যান্য আসামীরা হলেন-ঃ শেখ ফরহাদ হোসেন,মোল্লা আকবর হোসাইন সৈকত,আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান,মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিএনপি’র(১৭জন)নেতাকর্মী হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন।তার মধ্যে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ৮জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।এদিকে আদালত সূত্রে জানা যায়,চলতি বছরের (১১ফেব্রুয়ারি)রাতে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০জন নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি।মামলায় মোট (১৮জনের)নাম উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট