গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (১৯৫৪-২০২২) সালের প্রাক্তন সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে পূর্ণমিলনী ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ এপ্রিল-২০২৩ইং সকালে স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১৯৫৪ থেকে ২০২৩ ব্যাচের সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।বাদ্যযন্ত্রের তালের সাথে নেচে,বাঁশি বাজিয়ে আনন্দ প্রকাশ করেন তারা।এরপর স্কুল প্রাঙ্গনে পূর্ণমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক,রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।এতে প্রধান বক্তা ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন,পূর্ণমিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও গঙ্গাচড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জহুরুল ইসলাম,গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,ব্যাংকার মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীসহ পুনর্মিলনী কমিটির সকল সদস্যগণ।এরপর স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রতিটি ব্যাচের ছাত্র ছাত্রীদের পরিচয় দেন।
পরে সন্ধ্যা থেকে মধ্যে রাত পর্যন্ত স্কুল প্রাঙ্গনে টিভি ও বেতারের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শেষ পুনর্মিলনী কমিটির সভাপতি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply