December 12, 2025, 1:47 pm
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

সুবর্ণচরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট জসিম উদ্দিন।

আহসান হাবীব-স্টাফ রিপোর্টার।
  • সময়: Friday, April 21, 2023
  • 85 Time View

নোয়াখালী সুবর্ণচর উপজেলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট জসিম উদ্দিন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।এডভোকেট জসিম উদ্দিন বলেন,সুবর্ণচর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।আমি আপনাদের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।তিনি আরও বলেন,মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য, ভ্রাতৃত্ব,দয়া,সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।তিনি বলেন,পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট