December 12, 2025, 1:01 pm
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

বটিয়াঘাটায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আ’লীগ নেতা-আজগার বিশ্বাস তারা।

ইন্দ্রজিৎ টিকাদার -বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি।
  • সময়: Friday, April 21, 2023
  • 83 Time View

খুলনা’র বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির বলেছেন,রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ।রোজা রেখে এ সময় সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না।তাদের অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়।সাংবাদিকেরা ওই সকল মানুষের কষ্ট ভাগাভাগি করে নিতে কয়েক’শ পরিবারকে সেমাই, চিনি,ডাল,কিচমিচ,দুধ,বাদাম ও সাবান দিয়ে সাপোর্ট দেওয়ায় বিষয়টি অনুকরণীয় হয়ে থাকবে।তিনি গতকাল ২৮ রমজান বৃহস্পতিবার বেলা তিনটায় টায় স্হানীয় বিআরডিবি হলরুমে ঈদ সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস’র সভাপতিত্বে ও ঝর্নাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট’র সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজের সিইও আজগার বিশ্বাস তারা,তিনি বক্তব্যে বলেন,আমরা এতদিন জানি সাংবাদিকেরা শুধু নেয়,দেয় না। আমরা সাংবাদিক সম্পর্কে যে ধারণা করে আসছি,তা সম্পূর্ণ রূপে ভুল।পবিত্র মাহে রমজান শেষে রোজা রেখে দরিদ্র পরিবারের মানুষ গুলো যখন,অর্থনৈতিক,শারীরিক ও মানসিক ভাবে বিপদগ্ৰস্থ হয়ে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে,ঠিক তখনই বটিয়াঘাটায় সকল সাংবাদিকদের পক্ষ থেকে ওই সকল হতদরিদ্র পরিবারের পাশে থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কয়েক শত পরিবারের পাশে থেকে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি আরো বলেন,সাংবাদিকদের এধরনের একটি মানবিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।আগামীতে সাংবাদিকদের এধরনের মানবিক সেবা মূলক কর্মকান্ডের সাথে নিজের সম্পৃক্ততা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান । বিআরডিবির চেয়ারম্যান ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ।সাংবাদিকদের মধ্যে দিধাদন্দ রাখা উচিৎ নয়।প্রকৃত সাংবাদিকেরা কখনো অপসাংবাদিকতায় বিশ্বাস করে না।এধরনের মহৎ কাজের মাধ্যমে এবং প্রকৃত কলম সৈনিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।আমি সাংবাদিকদের এধরনের মহৎ কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।ঝর্ণাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে রতন কুমার সাহা,এস এম এ ভূট্টো,মোঃ শাওন হাওলাদার,সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাশ রায়,বাকির হোসেন,এ্যাডঃ সোহেল রানা,এ্যাডভোকেট মোস্তফা বিলাল,অরুপ জোয়ার্দার,নিতিশ বাছাড়,মোঃ সোহরাব হোসেন মুন্সি,আরিফুজ্জামান দুলু,কাজী আতিক,ইমরান হোসেন,রুবেল গোলদার,বি এম হানিফ,ইয়াসিন রেজা,সৌরভ বাছাড়,পরাগ রায়,বিশ্বজিৎ রায়,সুরখালী সদর ওয়ার্ড আ’লীগ সভাপতি জাকির সরদার,উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আঃ হাকিম,দিগন্ত মল্লিক,অজিত কুমার রায়,জয়ন্ত কুমার,মিলন মল্লিক,মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান,অনুষ্ঠান শেষে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের সমন্বয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট