December 6, 2025, 4:06 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় ফুলকুড়ি আসরের উদ্যোগে স্বাধীনতা দিবস কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
  • সময়: Saturday, April 15, 2023
  • 115 Time View

পৃথিবীকে ঘুরতে হলে সবার আগে নিজেকে গরো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ই এপ্রিল)সকাল ১০টায় ভোলা সদরে অবস্থিত হোটেল ক্রিস্টাল ইন এর হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ ইরফানুর রহমান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার সভাপতি ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।প্রধান আলোচক হিসেবে তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি আসর ভোলা শাখার উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ও সাংবাদিক মোঃ সোলাইমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ শহিদ, আদর্শ একাডেমির শিক্ষক জাভেদ মাহামুদ ফিরোজ,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক খন্ডকালীন শিক্ষক মনির আহাম্মেদ,ফুলকুড়ি সাবেক পরিচালক ইব্রাহীম সবুজসহ এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ভোলা শাখার পরিচালক সাফওয়ান এবং ছাত্র ছাত্রী ও অবিভাবক বৃন্দ।দুইটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও গ্রুপ চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।উল্লেখ্য আজ যারা কুঁড়ি, আগামীতে তারাই ফুটবে ফুল হয়ে।আপন রঙে রাঙিয়ে দিবে এই পৃথিবীকে।ফুলের সৌরভে বাগানে নেমে আসবে খুশির জোয়ার।আমাদের সমাজেও আমরা সে আনন্দ ছড়িয়ে দিতে চাই।সমাজ থেকে দূর করতে চাই অজ্ঞানতা,কুসংস্কার আর অশিক্ষার অন্ধকার।হিংসা-বিদ্বেষ, লোভ,ঘৃণা নয়;আমরা চাই সত্য,ন্যায় ও ভালবাসার বিজয়।তাই এ সমাজে ফোঁটাতে চাই ফুল।জ্ঞানের উজ্জ্বল আলো আর চরিত্রের সৌরভ ছড়িয়ে সে ফুল হাসবে আমাদের সমাজে।এমনই হাজারো ফুল ফুটাবার দীপ্ত শপথেই ফুলকুঁড়ি আসরের জন্ম।ফুলকুঁড়ি আসর দেশ সেবায় ব্রত সদা সুন্দরের পতাকাবাহী শিশুকিশোরদের একটি সংগঠন।জ্ঞানের সাধনায় সদা তৎপর শিশুকিশোরদের এক সুশৃঙ্খল সমাবেশ।সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিশুকিশোরদের এক সংঘবদ্ধ প্রচেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট