December 11, 2025, 3:06 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা এ্যাম্পলসহ গ্রেফতার -২জন।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Monday, April 10, 2023
  • 91 Time View

বগুড়ায় গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৫)গ্রেফতার করেছে গোয়ন্দা পুলিশ(ডিবি)। এছাড়াও পৃথক এক অভিযানে ১হাজার পিস এ্যাম্পলসহ গোলাপ মিয়া(৩৫)গ্রেফতার করা হয়েছে।রোববার দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে ও গোলাপ মিয়া রংপুর পীরগঞ্জের বিশ্নপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।বগুড়া ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।ডিবি পুলিশ জানায়,শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুলে বগুড়া শহরগামী সড়কে সাইফুলকে আটক করা হয়।এসময় তার কাছে থাকা গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।তিনি মাদকদ্রব্যগুলো রাজধানী ঢাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন।এছাড়াও রাত পৌণে ১২টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার বাঘোপাড়া বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১হাজার পিস এ্যাম্পলসহ গোলাপকে গ্রেফতার করে ডিবি পুলিশ।বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর)সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে গাঁজা ও এ্যাম্পল উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট