December 6, 2025, 2:39 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেন্সিডিল মসহ ৫জন গ্রেফতার।

মোঃ ফরহাদ হোসেন- বগুড়া প্রতিনিধি।
  • সময়: Thursday, March 30, 2023
  • 90 Time View

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩৩৭বোতল ফেন্সিডিলসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২.৫০ ঘটিকার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলা ধলিরকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া পাঁচজন হলো-দিনাজপুর জেলার বিরামপুরের মৃত মোকলেছার হোসেনের ছেলে দিলবর হোসেন(৩৫), একই উপজেলার ভাইগররের নাসির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম(২৮),একই জেলার ফুলবাড়ির রসুলপুরের মৃত আ: জব্বারের ছেলে আশরাফুল ইসলাম(৩৫)ও আব্দুল কুদ্দুসের ছেলে ছাবেদুল ইসলাম(২৯)এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বারইপাড়া গোসাইবাড়ির মৃত সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৩)।গ্রেফতার ওই পাঁচজন বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব ১২বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দিনাজপুর থেকে সিরাজগঞ্জগামী দুটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে।তখন র‍্যাবের একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের একটি রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৩৩৭বোতল ফেন্সিডিলসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।এসময় ৯টি মোবাইল ও সীমকার্ড,২টি মোটরসাইকেল ও নগদ ৫হাজার টাকা জব্দ করে র‍্যাব।তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি(তদন্ত)আশরাফুল আলম জানান,আসামীদের সিডিএমএস যাচাই করে জানা যায়,তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা,২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা,৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি ও ০২টি চুরি মামলা রয়েছে।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট