December 11, 2025, 2:10 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

বগুড়ায় কিস্তির টাকা দিতে না পেরে এক নারীর আত্মহত্যা।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Thursday, March 30, 2023
  • 86 Time View

বগুড়ায় কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মির অপমান সহ্য না করতে পেরে গ্যাস ট্যাবলেট (বিষাক্ত)সেবন করে শাহেনা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছে।মঙ্গলবার ২৮মার্চ-২০২৩ইং সন্ধ্যায় ঘটনাটি ঘটে।নিহত নারী,বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর পূর্বপাড়া (পাথারবাড়ি)এলাকার মিনু মিয়ার স্ত্রী শাহেনা বেগম (৩০)।জানা গেছে, মঙ্গলবার ২৮ মার্চ শাহেনা বেগমের বেসরকারি টিএমএমএস এনজিও’র ১,১০০ এক হাজার এক’শ টাকার কিস্তি ছিল। কিস্তির ৫০০ পাঁচ’শ টাকা দিতে ব্যর্থ হওয়ায়। এনজিও’র কালেকশন কর্মি অপমান করে।ওই কালেকশন কর্মির অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যায় গ্যাস ট্যাবলেট(বিষাক্ত)সেবন করে এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান,আজকে শাহেনার বাড়িতে কিস্তির লোক এসে বকাবকি করেছে।অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।এ বিষয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান,কিস্তির ৫০০পাঁচ’শ টাকা দিতে ব্যর্থ হওয়ায় কিস্তির কালেকশন কর্মি শাহেনাকে অপমানমূলক কথা বলে।অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।এ বিষয়ে বগুড়া সদর থানার এস আই আব্দুর রহিম জানান,জনশ্রুতি আছে কিস্তির টাকা পরিশোধ না করায় কিস্তির কালেকশন কর্মির অপমান ও পারিবারিক অশান্তির কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।এঘটনায় একটি ইউডি মামলা হবে। এবং পরিবারের লোকজন মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট