প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসের ৩০রোজাই রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করবে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। রমজান মাসের প্রতিদিনই পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে রোজাদার মানুষের কাছে ইফতার পৌছে দেয়া হবে বলে জানান পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।শুক্রবার-২০২৩ইং পহেলা রমজানের দিন মাসব্যাপি এই ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক।জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের এ ইফতার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ,পৌর আওয়ামীলীগের সভাপতি সাদুল্লাহ লিটন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।মাসব্যাপি এই ইফতার বিতরণ কার্যক্রমের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর জন্য বলেছিলো।প্রধানমন্ত্রীর নির্দেশেই ৪বছর ধরে নিয়মিত রমজান মাছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ শহরের দুই শতাধিক মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করে থাকে।
পিরোজপুর প্রতিনিধি।
Leave a Reply