নড়াইল জেলার ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র্যালী আলোজনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার ২২ মার্চ-২০২৩ইং সকাল ১০টার দিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষ্যে একটি র্যালী বের হয়।র্যালিটি নড়াইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এসে শেষ হয় এরপর আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে নড়াইল অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ফখরুল হাসান।দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেন।এই অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা,শিক্ষক ও আলেম ওলামাগণ অংশগ্রহণ করেছিলেন।
Leave a Reply