দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।বুধবার ২২মার্চ-২০২৩ইং দুপুরে উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার,উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুমন কুমার মহন্ত,ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন প্রমুখ।এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াজেছ সেলিম।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বিরামপুরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৭৯লাখ ৩৫হাজার ৩৮৩ টাকা।এসময় স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply