December 11, 2025, 3:39 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

সুবর্ণচরে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

আহসান হাবীব স্টাফ রিপোর্টার।
  • সময়: Tuesday, March 21, 2023
  • 104 Time View

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহপ্রদাণ কার্যক্রম চলমান রয়েছে।এবিষয়ে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মার্চ (মঙ্গলবার)বেলা ১২টায় সুবর্ণচর উপজেলা সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।এসময় উপস্থিত ছিলেন,সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন,উপজেলা কার্যসহকারি মানিক।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,বাবু লিটন চন্দ্র দাস,আবুল বাসার,আব্দুল বারী বাবলু,আহসান হাবীব,মোজাহিদুল ইসলাম সোহেল,ছানা উল্যাহ প্রমূখ।সংবাদ সম্মেলনে চৈতী সর্ব বিদ্যা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ,বুধবার দেশব্যাপী ৩য় ও ৪র্থ পর্যায়ের উদ্বোধনযোগ্য অবশিষ্ট গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম,২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ৫২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে।ইতোমধ্যে ১ম পর্যায়ে ও ২য় পর্যায়ে ১৫১টি গৃহ তন্মধ্যে বেসরকারিভাবে ১৩টি গৃহ,এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মাধ্যমে ৭৬টি গৃহ নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩০০টি ঘরের মধ্যে পশ্চিম উরিরচরে ২০০টি গৃহ ও পূর্ব চরমজিদে ৮০টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ চরক্লার্কে ১৫টি গৃহ এবং দক্ষিণ চরমজিদে ০৫টি গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে।তালিকাভুক্ত“ক”শ্রেণির ভূমিহীনদের“উপজেলা টাস্কফোর্স কমিটির” অনুমোদনক্রমে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ২৭৬টি গৃহ উদ্বোধন করা হয়েছে। আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ২৪টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।সরকারের সকল উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট