বগুড়ার সারিয়াকান্দিতে ১৭হাজার টাকার জাল নোটসহ আরিফুল ইসলাম জয়(৩০)নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকেলে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।রাত সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা পুলিশ সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররকৃত মোঃ আরিফুল ইসলাম জয় শরিয়তপুর জেলার নড়িয়া থানার বরুণ পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে ঢাকার মুগদা থানার মানিকনগর মাজার এলাকার বাসিন্দা।চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হোদা জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত বিপ্লবের দোকানের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছেন।এরপর সেখানে অভিযান চালিয়ে ১হাজার টাকার ১৭টি জাল নোটসহ আরিফুল ইসলাম জয়কে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা হয়েছে।
Leave a Reply