বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির আয়োজনে গত পরশু শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ হিরন্ময় রায়’র সভাপতিত্বে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে পালিত হয়েছে।বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নেতা অধ্যাপক অনুপম টিকাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা,বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বটিয়াঘাটা-দাকোপ খুলনা-১ আসনের ১২সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়।বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা তপন কুমার হাওলাদার,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা মল্লিক,কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এবি সিদ্দিক,আ’লীগ নেতা রাজ কুমার রায়, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়,সমাজ সেবক অরবিন্দু মহলদার,ধ্রুব বৈরাগীসহ কেন্দ্রীয়,ঢাকা বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply