December 12, 2025, 12:40 pm
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

বগুড়ায় আবাসিক হোটেলের মালিকসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার মামলা।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Thursday, March 16, 2023
  • 105 Time View

বগুড়া সদরে ড্রীম প্যালেস নামে এক আবাসিক হোটেল মালিকসহ ১১জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে।বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)হায়দার আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।আবাসিক হোটেলের আড়ালে পতিতাবৃত্তি ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহবান জানানোর অভিযোগে ২০১২ সালের ১৩ধারায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এ মামলা দায়ের করা হয়।মামলায় হোটেল মালিক ইমাম রাসেল(৪০) ব্যবস্থাপক এমদাদুল হক মিলন(৩৮)কেয়ারটেকার মহিদুল ইসলাম(৩৫)আসামি করা হয়েছে।এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সুইটি (২২),বর্ষা(২৬),বৃষ্টি (২৩),পুজা আচার্জ(২২),বৃষ্টি খাতুন(২৩),উজ্জল মিয়া(২৪),রিপন মিয়া(২৫) ও ফারুক শেখ(২৫)মামলায় আসামি করা হয়।এরমধ্যে হোটেল মালিক ইমাম রাসেল ও ব্যবস্থাপক এমদাদুল হক মিলন পলাতক আছেন।বাকিদের জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ অভিযোগ পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধরমপুর বাজারের ড্রীম প্যালেস আবাসিক হোটেল থেকে আটক করা হয়।মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আদালাতে সোপর্দ করেছে পুলিশ।মামলা সূত্রে জানা যায়,এক নম্বর আসামি ইমাম রাসেল তার আবাসিক হোটেল ড্রীম প্যালেসে দীর্ঘদিন যাবত পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল।বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান করলে পাঁচজন নারী ও তিনজন পুরুষকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয়।এসময় হোটলের কেয়ারটেকার মহিদুল ইসলামকেও আটক করে পুলিশ। তবে অভিযান টের পেয়ে হোটল মালিক ইমাম রাসেল ও ব্যবস্থাপক এমদাদুল হক মিলন পালিয়ে যায়।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।আবাসিক হোটেলের আড়ালে পতিতাবৃত্তি ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহবান জানানোয় তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে।দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট